বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

কিশোরগঞ্জে জামায়াত কর্মী শহীদ মো. আব্দুস ছালামের স্মরণসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের একনিষ্ঠ জামায়াত কর্মী শহীদ মো. আব্দুস ছালামের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে আয়োজিত সম্মানিত আমীরে জামায়াতের নির্বাচনী জনসভায় অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে শোকবার্তা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর ডা. শফিকুর রহমান। শোকবার্তায় তিনি বলেন, শহীদ মো. আব্দুস ছালাম ছিলেন দ্বীনের একজন নিবেদিতপ্রাণ কর্মী। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দ্বীনের পথে অবিচল ছিলেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, রহম করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করেন—এই দোয়া কামনা করেন তিনি।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। পরে তিনি মরহুমের গ্রামের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন এবং স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা প্রদান করেন। এ সময় তিনি মরহুমের রূহের মাগফিরাত ও পরিবারের জন্য ধৈর্য কামনা করে বিশেষ দোয়া করেন।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী এবং জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুরের কাপাসিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহ উদ্দিন আইয়ুবি। এছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির-এর নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর