সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হওয়া উচিত পড়াশোনাকেন্দ্রিক: মামুনুল হক 6 Reasons Ontario’s Fair-Play Casinos Prefer Interac Casino Payments Over Cards বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

কিশোরগঞ্জ-৬ আসনের এমপি শরিফুল আলমের মন্ত্রিসভায় অভিষেক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮৯ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

  • কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে নির্বাচিত সংসদ সদস্য শরিফুল আলম মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
    শপথ গ্রহণের আগে সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন শরিফুল আলম। পরে বিকেলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাকে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় অথবা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
    শরিফুল আলম দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
    সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। তার প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর