কুমিল্লায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা
আপডেট সময় :
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
১৭
বার দেখা হয়েছে
১৮
কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কুমিল্লা মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আয়োজিত এ কর্মশালায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার, দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও রাজনৈতিক কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নেতারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।