শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা-৩ আসনে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী, এলাকাজুড়ে ইতিবাচক সাড়া কিশোরগঞ্জে সরকারি নিয়োগে প্রক্সি কাণ্ড, ১৫ দিন করে কারাদণ্ড গাছ কাটার অপরাধে বহিষ্কার বিএনপি নেতা: মিঠামইনে অভিযুক্ত উপজেলা বিএনপি সভাপতি- বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন ২৩ ফেব্রুয়ারি নালিতাবাড়ীতে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার- সরকারি প্রকল্পের গাছ উধাও: মিঠামইনে অভিযুক্ত উপজেলা বিএনপি সভাপতি কিশোরগঞ্জ আঞ্চলিক হাঁস খামারে কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ- সংসদে নতুন কণ্ঠের প্রত্যাশা: তরুণ পীরজাদা সাঈদ আহমদ হানজালাকে ঘিরে সমর্থকদের আশাবাদ। অমর একুশে বইমেলায় আসছে ❝নিঃশব্দ দহন❞ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ-এ পবিত্র ঈদ-উল-ফিতর’র ১৯৯তম জামাত উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লা-৩ আসনে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী, এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ বার দেখা হয়েছে

কুমিল্লা-৩ (মুরাদনগর) উপজেলার রাজা চাপিতলা গ্রামের কৃতিসন্তান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল–এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা শামীমা আক্তার রুবী মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তার এ ঘোষণাকে ঘিরে মুরাদনগরজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় শামীমা আক্তার রুবী নারী অধিকার, সামাজিক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ জোরদারে কাজ করে আসছেন। কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, “দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে আমি মুরাদনগরের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবো।” তার এই অবস্থানকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্ব হিসেবে তিনি জাতীয় সংসদে নারীদের কণ্ঠ আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন।

রাজা চাপিতলা গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকায় তার প্রার্থিতার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। দলীয় সিদ্ধান্ত ও মনোনয়ন প্রক্রিয়ার ওপর এখন সবার দৃষ্টি নিবদ্ধ রয়েছে।

উল্লেখ্য, সংরক্ষিত মহিলা আসনের এমপিরা সাধারণত রাজনৈতিক দলের মনোনয়নের ভিত্তিতে নির্বাচিত হন। এ প্রেক্ষাপটে শামীমা আক্তার রুবীর প্রার্থী হওয়ার আগ্রহ স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর