মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
Unlock Exclusive Rewards with Mostbet Casino Bonus Offers জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে কুমিরের উপস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

গাছ কাটার অপরাধে বহিষ্কার বিএনপি নেতা: মিঠামইনে অভিযুক্ত উপজেলা বিএনপি সভাপতি-

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন প্রতিরোধে সরকারি উদ্যোগে রোপণ করা মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, গাছ কাটার অভিযোগের প্রেক্ষিতে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য থাকাকালীন সময় নদীভাঙন রোধে ওই বেরিবাঁধে ব্যাপকভাবে মেহগনি গাছ রোপণ করা হয়। দীর্ঘদিন ধরে গাছগুলো বাঁধ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল বলে জানান এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, নিজের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে গত কয়েক মাস ধরে ধাপে ধাপে গাছ কাটা শুরু হয়। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে প্রায় একশত গাছ কেটে নেওয়া হয়েছে। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে একসঙ্গে প্রায় ২০টি গাছ কেটে স-মিলে পাঠিয়ে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, গাছ কাটতে বৈদ্যুতিক করাত ব্যবহার করা হয় এবং পরে গাছের গুঁড়ি দ্রুত সরিয়ে নেওয়া হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ৩০ থেকে ৪০ হাজার টাকা বলে দাবি তাদের। সে হিসেবে কাটা গাছগুলোর আর্থিক মূল্য কয়েক লাখ টাকায় দাঁড়াতে পারে।
তবে অভিযুক্ত জাহিদুল আলম জাহাঙ্গীরের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে কাটা গাছগুলো জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে এলাকাবাসীর দাবি, সরকারি সম্পদ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও গাছ কাটার আশঙ্কা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর