সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে কুমিরের উপস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:

পূর্ব ঘোষণা ছাড়াই জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা।

সোমবার (২১ সেপ্টেম্বর) মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা কামরুল আহসান এমরুল।

বক্তারা বলেন, হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এতে সাধারণ ও নিম্নআয়ের মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে। তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর