সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হওয়া উচিত পড়াশোনাকেন্দ্রিক: মামুনুল হক 6 Reasons Ontario’s Fair-Play Casinos Prefer Interac Casino Payments Over Cards বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া–কটিয়াদি) আসনের নব-নির্বাচিত এমপি এ্যাড. জালাল উদ্দিনকে ফুলের শুভেচ্ছা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১৫ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: মোহাম্মদ মামুন সরকার

তারিখ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার)

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া–কটিয়াদি) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এ্যাড. জালাল উদ্দিন এমপি মহোদয়কে পাকুন্দিয়া সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকগণের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান জনাব প্রদীপ কুমার নাথ, সাবেক সভাপতি, পাকুন্দিয়া দলিল লেখক সমিতি। উপস্থিত ছিলেন মোঃ আজহারুল হক খোকন, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সহ-সভাপতি; মোঃ আসাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক; জনাব সাজ্জাদ হোসেন পলাশ, সাবেক কোষাধ্যক্ষ; এবং জনাব মোহাম্মদ মামুন সরকার, সাবেক দপ্তর সম্পাদক, পাকুন্দিয়া দলিল লেখক সমিতি।
এছাড়াও উপস্থিত ছিলেন দলিল লেখক মোঃ জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম, মোঃ মাহাবুব হাসান ও জসীম উদ্দিন রানা সহ অন্যান্য সদস্যবৃন্দ।

নব-নির্বাচিত এমপি মহোদয়ের সফলতা কামনা করেন এবং এলাকার উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম ও সাব-রেজিস্ট্রি অফিস সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে তাঁর সহযোগিতা প্রত্যাশা করেন। এ্যাড. জালাল উদ্দিন এমপি সকলের শুভেচ্ছা গ্রহণ করে পাকুন্দিয়া–কটিয়াদি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর