সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক গণরায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

জাতীয় নাগরিক পার্টির শেরপুর জেলা শাখার সমন্বয় কমিটি গঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

শেরপুর জেলা ( প্রতিনিধি)

শেরপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির ৩০ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি অনুমোদন করা হয়েছে। ইঞ্জিনিয়ার মোঃ লিখন মিয়াকে প্রধান সমন্বয়কারী এবং আলমগীর কবির মিথুনকে যুগ্ম সমন্বয়কারী করে এই কমিটি গঠন করা হয়েছে।

গত ১৩ জুন শুক্রবার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এই কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত ১৪ জুন শনিবার জাতীয় নাগরিক পার্টির ভেরিফাইড ফেসবুক পেইজে কমিটির তালিকাটি প্রকাশ করেন।

এই অনুমোদিত কমিটি ৩ মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত কার্যকর থাকবে।কমিটির অন্যান্য সদস্যবৃন্দ:অন্যান্য যুগ্ম সমন্বয়কারীরা হলেন:লুৎফর রহমান লাজু ,আর কে রেজা ,ফিরোজ আহমেদ, এসএম রশিদ সিরাজী নিপুণ , তান্না ইসলাম

সদস্য হিসেবে রয়েছেন:আরিফ সাফফারী, আল মামুন সরকার, রাশেদুল হাসান, মাজহার মেহেদী, আবু সালেহ, আশরাফুল আলম মোহন, মোঃ আব্দুল মান্নান মাষ্টার, হুমায়ুন কবির আকাশ, মমিনুল ইসলাম আরব, রুহুল আমিন, মোঃ জোবায়ের আহমেদ, সুজন মিয়া, সাইফুল ইসলাম, নুর ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোবারক হোসেন, মনোয়ার হোসেন, সাব্বির হাসান জুয়েল, উম্মে হাবিবা, কাকন আহমেদ, মোঃ জাহাঙ্গীর জালাল, শারমিন আক্তার, মোঃ সাদ্দাম হোসেন।

যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবির মিথুন এই বিষয়ে বলেন, “জাতীয় নাগরিক পার্টিকে শেরপুর জেলায় ফুটিয়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।” তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর