বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ আঞ্চলিক হাঁস খামারে কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ- সংসদে নতুন কণ্ঠের প্রত্যাশা: তরুণ পীরজাদা সাঈদ আহমদ হানজালাকে ঘিরে সমর্থকদের আশাবাদ। অমর একুশে বইমেলায় আসছে ❝নিঃশব্দ দহন❞ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ-এ পবিত্র ঈদ-উল-ফিতর’র ১৯৯তম জামাত উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পুলিশের জালে দুই মাদক কারবারি, উদ্ধার ১০ কেজি গাঁজা মুরাদনগরে ৫ দিন ধরে নিখোঁজ ‘আলিম আহমেদ’, সন্ধান চায় পরিবার নালিতাবাড়ীতে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড ও অর্থদণ্ড পাকুন্দিয়ায় তারাবীর নামাজের সময় যুবককে কুপিয়ে আহত- কিশোরগঞ্জ প্রেসক্লাব-এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। বাউফলকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ঐক্যের আহ্বান ড. শফিকুল ইসলাম মাসুদের

জামাত রাজনীতি বুঝে না, মানুষ তাদের ভোট দিয়েছেন কিন্তু তারা ভোট রক্ষা করতে পারেনি।

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জসহ সারাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন নিউজনগরের প্রকাশক এনামুল হক (জুনায়েদ)।

তিনি বলেন, “জামাত রাজনীতি বুঝে না, মানুষ তাদের ভোট দিয়েছেন কিন্তু তারা ভোট রক্ষা করতে পারেনি।”
নিউজনগরের পক্ষ থেকে সারাদেশে সাংবাদিক পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার ভিত্তিতে তিনি দাবি করেন, দেশের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামি ও তাদের ১১ দলীয় জোটের প্রার্থীদের প্রতি সমর্থনের প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে ভোট গ্রহণ ও গণনার সময় নানা অনিয়ম সেই ভোটের প্রতিফলনে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

 

তার বক্তব্য অনুযায়ী, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট, প্রভাব বিস্তার এবং ভোট গণনায় অসংগতি নিয়ে অভিযোগ উঠেছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিরুদ্ধে জাল ভোট ও ভোট গণনায় অনিয়মের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

এনামুল হক (জুনায়েদ) আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়েও বিভিন্ন স্থানে জামাত সংশ্লিষ্ট নেতাকর্মীদের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। কিন্তু এসব ঘটনার প্রেক্ষিতে দলটির দৃশ্যমান রাজনৈতিক ভূমিকা বা কার্যকর প্রতিক্রিয়া চোখে পড়ছে না—যা তাদের সাংগঠনিক দুর্বলতারই ইঙ্গিত দেয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি মনে করেন, শুধু জনসমর্থন থাকলেই হয় না; সেই সমর্থন রক্ষা, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় তদারকি—এসব ক্ষেত্রেও শক্ত অবস্থান প্রয়োজন। অন্যথায় মাঠের সমর্থন কাগজে-কলমে ফলাফলে প্রতিফলিত হয় না।
তবে নির্বাচন সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিযোগ-প্রতিআরোপের এই পরিস্থিতিতে নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছতা নিশ্চিত করাই এখন সময়ের

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর