বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

পুলিশের জালে দুই মাদক কারবারি, উদ্ধার ১০ কেজি গাঁজা

  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩৩ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

পাকুন্দিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার একটি আভিযানিক দল উপজেলার নরসিংদী রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ হালিম মিয়া (৩০) ও নাইম মিয়া (২৫)। তারা ভৈরব উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
আটকদের কাছ থেকে একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইল ফোনের মধ্যে একটি অপো এ–৭ এবং অপরটি ভিভো ওয়াই–২১ মডেলের বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর