বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ আঞ্চলিক হাঁস খামারে কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ- সংসদে নতুন কণ্ঠের প্রত্যাশা: তরুণ পীরজাদা সাঈদ আহমদ হানজালাকে ঘিরে সমর্থকদের আশাবাদ। অমর একুশে বইমেলায় আসছে ❝নিঃশব্দ দহন❞ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ-এ পবিত্র ঈদ-উল-ফিতর’র ১৯৯তম জামাত উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পুলিশের জালে দুই মাদক কারবারি, উদ্ধার ১০ কেজি গাঁজা মুরাদনগরে ৫ দিন ধরে নিখোঁজ ‘আলিম আহমেদ’, সন্ধান চায় পরিবার নালিতাবাড়ীতে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড ও অর্থদণ্ড পাকুন্দিয়ায় তারাবীর নামাজের সময় যুবককে কুপিয়ে আহত- কিশোরগঞ্জ প্রেসক্লাব-এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। বাউফলকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ঐক্যের আহ্বান ড. শফিকুল ইসলাম মাসুদের

জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপিদের শপথ, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।

রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করান। প্রথম ধাপে তাঁরা সংসদ সদস্য হিসেবে এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।

শপথ অনুষ্ঠান শেষে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের কক্ষে জামায়াতে ইসলামীর সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান

এরপর ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৭৭ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় উপনেতা নির্বাচিত হন সংগঠনের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এবং বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর