বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে ৩ বছরের শিশু মানহা মনির মর্মান্তিক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা ডৌয়াতলা ইউনিয়ন ভূমি অফিসে খাজনা আদায়ে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ ডৌয়াতলায় পানিতে ডুবে নারীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কিশোরগঞ্জে র‍্যালি অনুষ্ঠিত সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কণ্ঠশিল্পী মুজিব পরদেশীর হাত থেকে “গুণীশিল্পী সম্মাননা” পেলেন বাউল ছালমা বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত সুরক্ষা ও রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের আহ্বান

ডৌয়াতলা ইউনিয়ন ভূমি অফিসে খাজনা আদায়ে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর ডৌয়াতলা ১ নম্বর ওয়ার্ডে পানিতে ডুবে তহমিনা বেগম (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তহমিনা বেগমের স্বামী নুরুল হক। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী দুজনেই বাড়িতে বসবাস করতেন। তাদের বাড়ির পাশে একটি পুকুর ও বেড় (নিম্নাঞ্চলের জলাশয়) রয়েছে।

ঘটনার দিন দুপুরে খাবার খেয়ে স্বামী-স্ত্রী দুজনই এক প্রতিবেশীর বাড়িতে যান। কিছুক্ষণ পর তহমিনা বেগম বাড়িতে ফিরে হাঁসের খাবার দিতে যান। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, হাঁসকে খাবার দেওয়ার সময় হঠাৎ মৃগীরোগজনিত খিঁচুনিতে ভারসাম্য হারিয়ে তিনি পাশের বেড়ে পড়ে যান।

এদিকে, স্বামী নুরুল হক বাড়িতে ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেড়ের পানিতে তাকে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তহমিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ঘটনাটি কেউ প্রত্যক্ষ না করায় দীর্ঘ সময় তিনি পানিতে পড়ে ছিলেন। ফলে তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। এ মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে এবং পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন ভূমি অফিসে খাজনা আদায়ের নামে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. সোনা মিয়া অভিযোগ করেছেন, ৫৬০ টাকার খাজনার পরিবর্তে তার কাছ থেকে আরও ১১ হাজার টাকা নেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি ডৌয়াতলা ইউনিয়ন উপ-সহকারী তহশিলদার মো. মহসিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন।

সোনা মিয়ার দাবি, সরকারি নির্ধারিত খাজনা পরিশোধ করতে গিয়ে তাকে নানা অজুহাতে অতিরিক্ত টাকা দিতে বাধ্য করা হয়। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। তার অভিযোগ, ভূমি অফিসে সেবা নিতে গেলে সাধারণ মানুষকে প্রায়ই হয়রানির শিকার হতে হয়।

স্থানীয়দের ভাষ্য, ভূমি অফিসে খাজনা, নামজারি, পর্চা ও অন্যান্য সেবা নিতে গিয়ে অনেক সময় অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগ শোনা যায়। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি সেবার প্রতি আস্থা হারাচ্ছেন বলেও তারা মনে করেন। অভিযোগের বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ডৌয়াতলা ইউনিয়ন উপ-সহকারী তহশিলদার মো. মহসিনের বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী মো. সোনা মিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরতসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

আবুল বশার,
বরগুনা প্রতিনিধি: নিউজনগর

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর