ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদ সদস্য হিসেবে তাঁর প্রথম জুম’আর সালাত কাজীপাড়া মসজিদুর রহমান জামে মসজিদে আদায় করেছেন।

জুম’আর সালাতের পূর্বে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশ, জাতি ও এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সালাত শেষে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাঁদের খোঁজখবর নেন এবং দোয়া কামনা করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।