সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হওয়া উচিত পড়াশোনাকেন্দ্রিক: মামুনুল হক 6 Reasons Ontario’s Fair-Play Casinos Prefer Interac Casino Payments Over Cards বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

ধর্মমন্ত্রীর দায়িত্বে কায়কোবাদ, খুশিতে মুরাদনগরে মিষ্টি বিতরণ!

  • আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ বার দেখা হয়েছে

 

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও নবনিযুক্ত ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর দায়িত্বগ্রহণ উপলক্ষে আনন্দে মুখর হয়ে উঠেছে মুরাদনগর। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০টা থেকে মুরাদনগর সদরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করে মুরাদনগর ইমাম ও খতিব ঐক্য পরিষদ।

সকাল থেকেই সদরের প্রধান সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অবস্থান নেন। তারা পথচারী, দোকানদার, শ্রমজীবী মানুষ, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক এবং গাড়িচালকদের হাতে মিষ্টি তুলে দিয়ে মিষ্টিমুখ করান। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কায়কোবাদ দাদার ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া মুরাদনগরবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। তাঁর নেতৃত্বে দেশের ধর্মীয় মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও নৈতিক চর্চা আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মিষ্টি বিতরণের পাশাপাশি ধর্মমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত ইমাম ও খতিবরা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সবাইকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

স্থানীয়রা জানান, সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি ঘিরে এলাকায় প্রাণচাঞ্চল্য দেখা যায়। রাজনৈতিক ভিন্নমত ভুলে সাধারণ মানুষও আনন্দ ভাগাভাগি করে নেন।

সবমিলিয়ে ধর্মমন্ত্রীর দায়িত্বগ্রহণকে কেন্দ্র করে মুরাদনগরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে এবং সকাল থেকে শুরু হওয়া মিষ্টিমুখ কর্মসূচি দিনব্যাপী উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর