মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ডাকসুর ৫ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় একই দিনে ৪ মৃত্যু নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ভৈরবে যুবলীগ নেতা আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা ১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা হালুয়াঘাটে ১৫০ পিস ইয়াবাসহ নালিতাবাড়ীর শ্রমিকদল নেতা গ্রেপ্তার যুদ্ধের আবহে রাশিয়ায় জাতীয় পতাকা দিবস উদযাপন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

নবীন শিক্ষার্থীদের বরণে উৎসবমুখর সফর আলী কলেজ

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮৮ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব খন্দকার নাঈমা নুসরাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সফর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর নাসিমা আখতার।

কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই নিজেদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব খন্দকার নাঈমা নুসরাত বলেন, উচ্চশিক্ষা কেবল একটি ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, বরং একজন শিক্ষার্থীকে আদর্শ, মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম ভিত্তি।

তিনি নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই নিজেদের যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আত্মবিশ্বাসী ও দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলারও পরামর্শ দেন তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর নাসিমা আখতার নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিষ্ঠান সবসময় সহযোগিতা করবে।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কলেজ ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর