বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

নবীপুরে প্রাক্তন জেলা দায়রা জজের বাড়িতে অগ্নিকাণ্ড — তদন্তের দাবি এলাকাবাসীর

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে

কুমিল্লা জেলার ১৫ নম্বর নবীপুর পশ্চিম ইউনিয়নের গর্ব, নবীপুর গ্রামের কৃতি সন্তান এবং প্রাক্তন জেলা দায়রা জজ জনাব আবু কাউসার আলমের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটার পরপরই এলাকাজুড়ে শোক ও উদ্বেগের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে তার বাড়ির উল্লেখযোগ্য অংশ পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যায়নি।

এলাকাবাসীর আশঙ্কা, এটি একটি পরিকল্পিত নাশকতা হতে পারে। কে বা কারা এই অগ্নিকাণ্ডের পেছনে জড়িত, তা খুঁজে বের করতে প্রশাসনের প্রতি জোরালো তদন্তের দাবি জানানো হয়েছে।

নবীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই ঘৃণ্য ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

এ ধরনের ঘটনা যেন আর কোনো সম্মানিত নাগরিকের সঙ্গে না ঘটে—এই প্রত্যাশা সকলের।

মুরাদনগর উপজেলা প্রতিনিধি: অনিক হাসান

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর