বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধের স্বর্গ রাজ্য বন্দর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে প্রস্ন জনমনে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের বর্জ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ট্রাক চাপায় ছাএদল ও যুবদলের দুই নেতার মৃত্যু নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর জাতীয় সংসদ ভবন পরিদর্শন, উপহার দিলেন এমপি হাসনাত আবদুল্লাহ ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনায় পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবক মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ​নেত্রকোনায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা: স্বামী-সন্তান আশঙ্কাজনক, ঘাতক আটক। মামলা নিতে ঘুষ দাবির অভিযোগে থানায় ঘেরাও স্বজনদের বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের জুবায়ের মৃত্যু

নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে বাজেট অধিবেশনের বিরতিকালে ঋতুপর্ণা চাকমার হাতে সহায়তার চেক তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

পাহাড়ি অঞ্চলের সাধারণ পরিবার থেকে উঠে আসা ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল মুখ। ২০২২ ও ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ২০২৫ সালে প্রথমবারের মতো এএফসি উইমেনস এশিয়ান কাপে বাংলাদেশের যোগ্যতা অর্জনের পথচলাতেও ছিল তার উল্লেখযোগ্য অবদান।

উল্লেখ্য, এর আগেও ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার সময় তার পরিবারের পাশে দাঁড়ানো হয়েছিল। ২০২৫ সালে তার পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহায়তাও পৌঁছে দেওয়া হয়।

এই সহায়তাকে দেশের ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রের দায়িত্বশীলতা ও সম্মান প্রদর্শনের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর