বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়িতে ( টি আইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক), নালিতাবাড়ীর আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত।

  • আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।

ক্লিন এনার্জি (পরিচ্ছন্ন জ্বালানি) এর ব্যবহারের অপরিহার্যতা সম্পর্কে সচেতনতা বাড়াতে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (আইআরইএনএ)-এর প্রতিষ্ঠার তারিখের সাথে সঙ্গতি রেখে ২০২৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ২৬ জানুয়ারি আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস হিসেবে ঘোষিত হয়েছে এবং ২০২৪ সালে প্রথমবার জাতিসংঘ কর্তৃক দিবসটি পালিত হয়েছে। ২০২৫সাল ২৬ জানুয়ারি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রথমবার টিআইবি এনার্জি গভর্ন্যান্স প্রকল্পের আওতায় এ দিবসটি উদ্যাপন করেন।

নবায়নযোগ্য জ্বালানি একটি ন্যায় সঙ্গত, পরিবেশবান্ধব এবং টেকসই উন্নয়নের মূল । তারই ধারাবাহিকতায় জীবাশ্ম জ্বালানিকে না বলুন ।এই শ্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক), নালিতাবাড়ীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে এ বছর দিবসটি উদ্যাপন করেন ।জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে ক্লিন এনার্জি অপরিহার্য, সময়োপযোগী এবং নির্ভরযোগ্য জ্বালানি হিসাবে বৈশ্বিকভাবে বিবেচিত। ক্লিন এনার্জি হিসেবে সৌরশক্তি, বায়ুশক্তির মতো নবায়নযোগ্য উৎস থেকে প্রাপ্ত নবায়নযোগ্য জ্বালানি একটি আশার আলো হিসেবে আবির্ভূত হয়েছে, যা টেকসই ভবিষ্যতের পথে উত্তরণে অন্যতম অনুঘটক। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ সরকার নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ হলেও দেশ এখনও আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতি নির্ভরশীল।বিদ্যুতের উৎপাদন বাড়লেও বর্তমানে বাংলাদেশের জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র ৪.৬৫ শতাংশ অর্থাৎ বাকি ৯৫ শতাংশ জ্বালানির জন্য বাংলাদেশ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। তাই নবায়নযোগ্য জ্বালানি ন্যায়সঙ্গত, পরিবেশবান্ধব এবং টেকসই উন্নয়নের মূলক।

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রথমবার টিআইবি এনার্জি গভর্ন্যান্স প্রকল্পের আওতায় এ দিবসটি উদ্যাপন করেন। এ পরিপ্রেক্ষিতে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যদের ও উপজেলা কর্ম বিন্দু সক্রিয় অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি সম্পর্কে সচেতনতামূলক মানববন্ধন করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর