বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

নালিতাবাড়িতে নিখোঁজের দুই দিন পর ভোগাই নদী থেকে রং মিস্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার I

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৯ বার দেখা হয়েছে

শেরপুর জেলা (প্রতিনিধি)

শেরপুরের নালিতাবাড়ীযে নিখোঁজ হওয়ার দুই দিন পর, সোমবার (২৮ এপ্রিল) দুপুরে স্থানীয় ভোগাই নদী থেকে জাহাঙ্গীর আলম ওরফে আলম (২৬) নামে এক রং মিস্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাহাঙ্গীর উপজেলার শিমুলতলা গ্রামের ছামেদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর গত শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। তিনি আগে থেকেই মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা বিষয়টি প্রথমে তেমন গুরুত্ব দেননি। তবে, সোমবার বেলা এগারোটার দিকে স্থানীয়রা বাড়ির কাছে ভোগাই নদীতে একটি মানুষের মতো কিছু ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর নাগাদ নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র এবং পরে স্বজনদের মাধ্যমে জাহাঙ্গীরের পরিচয় নিশ্চিত করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাই প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টের পরই প্রকৃত কারণ জানা যাবে। তবে, ওসি আরও জানান যে স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আলমগীর (৪০) নামে নিহতের এক প্রতিবেশীকে আটক করা হয়েছে। কয়েক দিন আগে জাহাঙ্গীরের সাথে আলমগীরের ঝগড়া হয়েছিল বলে জানা গেছে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর