বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে হানিট্রাপের চক্রের ৭ সদস্য কে গ্রেফতার হাসনাতের বক্তব্যের পর বসুন্ধরা গ্রুপ এর প্রতিশোধ, হাসনাতের বিরুদ্ধে ৮০ ঘণ্টায় ৫ মিডিয়ায় ৯৯টি কনটেন্ট প্রকাশ সংসদ বিট সাংবাদিকদের সঙ্গে বাজেট-পরবর্তী মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত। চকরিয়ার আলোচিত ওয়াহিদুল ইসলাম বলৎকার ও হত্যা মামলার রহস্য উদঘাটনে অবদান, দুই গ্রাম পুলিশকে সম্মাননা দিল জেলা পুলিশ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে ৩ বছরের শিশু মানহা মনির মর্মান্তিক মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা ডৌয়াতলা ইউনিয়ন ভূমি অফিসে খাজনা আদায়ে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ ডৌয়াতলায় পানিতে ডুবে নারীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৯ নং মরিচপুরাণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদারের সমর্থনে এলাকাবাসীর উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বাদ এশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খলাভাঙ্গা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ভোটার, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এলাকার ঈমাম বিল্লাল হোসেনের সভাপতিত্ব এই সময় বক্তব্য রাখেন মোঃ শাহজাহান মিয়া, মোঃ হামিদুল ইসলাম,আব্দুল হান্নান, আব্দুল হাই, সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে মরিচপুরাণ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। সবার মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।

পথসভায় বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং একটি সুন্দর, বাসযোগ্য ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদারের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর