রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নালিতাবাড়ীতে তালের চারা ও বেড়া বিতরণ: পরিবেশ সুরক্ষায় নতুন দিগন্ত

  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুর: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তাল চাষাবাদ বাড়াতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে তালের চারা ও বেড়া বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় উপজেলা কৃষি অফিস এই উদ্যোগ গ্রহণ করে।

বুধবার ২ জুলাই উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফারজানা আক্তার ববি। তিনি তার বক্তব্যে তাল গাছের পরিবেশবান্ধব ও জনবান্ধব নানা উপকারিতার কথা তুলে ধরে পরিবেশ রক্ষায় তাল গাছ রোপণের গুরুত্বের ওপর জোর দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ মশিউর রহমান। তিনি বলেন, এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে তাল চাষাবাদে কৃষকদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি হবে, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং কৃষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, এই তালের চারা বিতরণ কার্যক্রম নালিতাবাড়ীর গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।
উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমের লক্ষ্য, বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা এবং গ্রামীণ অবকাঠামোতে তাল গাছের ব্যবহার বৃদ্ধি করা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর