বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে ‘দক্ষতার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার’ রচনা ও পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫০ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি

দক্ষতার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার” এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর শেরপুরের নালিতাবাড়ীতে একটি রচনা ও পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণগ্রন্থাগার উপজেলা প্রশাসন ও ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সহযোগিতায় গত রোববার (২৫ মে) বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে জমা পড়া রচনার মধ্য থেকে সেরা লেখকদের নিয়ে অনুষ্ঠিত হয় পাঠ প্রতিযোগিতা।
আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি নালিতাবাড়ীর সহ-সভাপতি মশিউর রহমান মুছা এবং বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের জেলা ম্যানেজার মুশফিকুর রহমান।

রচনা ও পাঠ প্রতিযোগিতা আয়োজক কমিটির সদস্য সচিব শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক রুহুল সিদ্দিকী রুমান, আয়োজক কমিটির আহ্বায়ক ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সিনিয়র সদস্য সারোয়ার হোসেনসহ গণগ্রন্থাগার ও ছাত্র সংগঠনের সদস্যবৃন্দ এবং প্রতিযোগিরা।

প্রথম স্থান: হাসান মিয়া, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, নাজমুল স্মৃতি কলেজ।দ্বিতীয় স্থান: আল আমিন ইসলাম কাব্য, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, সরকারি নাজমুল স্মৃতি কলেজ।তৃতীয় স্থান: আবু রাসেল, শিক্ষার্থী, নাসিরাবাদ কলেজ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর প্রতিযোগিরা তাদের নির্বাচিত রচনা পাঠ করে শোনায়। সংক্ষিপ্ত আলোচনা সভার পর বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং গ্রন্থাগারের পক্ষ থেকে তাকে একটি শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর