রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নালিতাবাড়ীতে দীর্ঘদিনের পলাতক সন্ত্রাসী ‘কানা’ ফরিদ গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৯০ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী শেরপুরে প্রতিনিধি

নালিতাবাড়ী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ত্রাস হিসেবে পরিচিত একাধিক হত্যা মামলার পলাতক আসামি কুখ্যাত সন্ত্রাসী ‘কানা’ ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেহরাতলী এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নালিতাবাড়ী থানার এসআই মিজানুর রহমান। এ সময় তার কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নালিতাবাড়ী থানা সূত্র জানায়, ‘কানা’ ফরিদের বিরুদ্ধে থানায় অন্তত দুটি হত্যা মামলাসহ চাঁদাবাজি, অবৈধ অস্ত্র রাখা, ধর্ষণ ও নারী নির্যাতনসহ ডজনখানেক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকা ছেড়ে আত্মগোপনে থাকলেও সেখান থেকেই তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ২০২৪ তারিখে নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর এলাকায় দেলুয়ার হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ‘কানা’ ফরিদ। নালিতাবাড়ী থানার হত্যা মামলা নম্বর ০৭/৩০২৫–এ তিনি ১ নম্বর পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত ছিলেন।

পুলিশ জানায়, ‘কানা’ ফরিদ একটি নির্দিষ্ট এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিল। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভীত ও নির্যাতিত হয়ে আসছিল। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।

তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত ফরিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সহযোগীদের অবস্থান এবং অবৈধ অস্ত্রের উৎস সম্পর্কে তথ্য জানতে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

দীর্ঘদিন পলাতক থাকার পর এই কুখ্যাত সন্ত্রাসীর গ্রেপ্তারে নালিতাবাড়ী পৌরবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর