বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে — ডা. শফিকুর রহমান

  • আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ বার দেখা হয়েছে

রাজধানীর মনিপুর এলাকায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৬টায় রাস্তা পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে রাস্তার ময়লা–আবর্জনা পরিষ্কার করেন এবং প্রায় ১৫–২০ মিনিট এ কাজে সময় দেন।

কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি বলেন, সংসদ সদস্য ও রাষ্ট্রীয় সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের পর দেশের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। শুধু রাস্তার ময়লা নয়, মানুষের মনের আবর্জনাও দূর করার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন,
“আমরা যদি আন্তরিকভাবে নিজেদের আঙিনা পরিষ্কার রাখতে পারি, তাহলে আমাদের প্রিয় জন্মভূমিও পরিষ্কার হয়ে যাবে। আজকের উদ্যোগ লোক দেখানো নয়—এটাই শুরু। প্রতিদিন ফজরের পর প্রত্যেক ইউনিটকে অন্তত আধা ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে।”

তিনি আরও বলেন, মিরপুর এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চান এবং এ কাজে সরকারি ফান্ডের জন্য অপেক্ষা করবেন না বলেও জানান।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের কারণেই আজকের রাজনৈতিক পরিবর্তন এসেছে এবং এর মাধ্যমেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন ও তিনি বিরোধী দলীয় নেতার দায়িত্ব পেয়েছেন। তাই জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করা সংসদের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, নায়েবে আমীর আবদুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বহু নেতাকর্মী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর