বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ আঞ্চলিক হাঁস খামারে কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ- সংসদে নতুন কণ্ঠের প্রত্যাশা: তরুণ পীরজাদা সাঈদ আহমদ হানজালাকে ঘিরে সমর্থকদের আশাবাদ। অমর একুশে বইমেলায় আসছে ❝নিঃশব্দ দহন❞ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ-এ পবিত্র ঈদ-উল-ফিতর’র ১৯৯তম জামাত উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পুলিশের জালে দুই মাদক কারবারি, উদ্ধার ১০ কেজি গাঁজা মুরাদনগরে ৫ দিন ধরে নিখোঁজ ‘আলিম আহমেদ’, সন্ধান চায় পরিবার নালিতাবাড়ীতে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড ও অর্থদণ্ড পাকুন্দিয়ায় তারাবীর নামাজের সময় যুবককে কুপিয়ে আহত- কিশোরগঞ্জ প্রেসক্লাব-এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। বাউফলকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ঐক্যের আহ্বান ড. শফিকুল ইসলাম মাসুদের

নির্বাচনী মাঠে,কিশোরগঞ্জে ধানের শীষের প্রার্থী মাজারুল ইসলামের পক্ষে অর্ধলক্ষ মানুষের বিশাল মিছিল

  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মাজারুল ইসলামের পক্ষে বিশাল জনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যার পর আয়োজিত এ মিছিলে প্রায় অর্ধ লক্ষ নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে কিশোরগঞ্জ শহর জনসমুদ্রে পরিণত হয়।
সন্ধ্যার পর শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের উপস্থিতিতেও শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মিছিলকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সাময়িকভাবে ধীরগতির হয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
মিছিল চলাকালে কর্মী ও সমর্থকদের সঙ্গে কথা হলে তারা বলেন, বিএনপির জনপ্রিয় নেতা মাজারুল ইসলাম কিশোরগঞ্জবাসীর আস্থার প্রতীক। তারা তাঁর বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। একাধিক কর্মী জানান, কিশোরগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন।
এ বিশাল মিছিলে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতী দল ও মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলা, হোসেনপুর উপজেলা ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দেন।
দলীয় নেতারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগামী দিনগুলোতেও গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর