বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু: সিলেটের গোলাপগঞ্জে শোকের ছায়া

  • আপডেট সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৯৮ বার দেখা হয়েছে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বখতিয়ার ঘাট, লক্ষণাবন্ধ এলাকায় আজ ১ জুন ২০২৫ খ্রিঃ মধ্যরাত আনুমানিক ২টা নাগাদ পাহাড় ধসে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন:

মোঃ রিয়াজ উদ্দিন (৫০)

রহিমা বেগম (৩৩)

সামিয়া খাতুন (১৪)

আব্বাস আলী (৯)

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন সিলেট দক্ষিণ ফায়ার স্টেশনের ইনচার্জ জনাব টিটব সিকদারের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল। পরে মৃতদেহগুলো স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের কথা জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর