পঞ্চগড়-১ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থীর উদ্যোগে হাফিজাবাদ ইউনিয়নের পুকুরী ডাঙ্গা বাজারে অনুষ্ঠিত হয়েছে এক পথসভা। এতে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পথসভায় বক্তারা বলেন, বিগত দেড় বছরে যারা সাধারণ মানুষের ওপর জুলুম চালিয়েছে, চাঁদাবাজি করেছে, হুমকি দিয়েছে এবং মিথ্যা মামলার মাধ্যমে অর্থ আদায় করেছে—তাদেরকে আসন্ন নির্বাচনে প্রত্যাখ্যান করতে হবে। তারা বলেন, জালেমদের হাতে ক্ষমতা তুলে দিলে সাধারণ মানুষ আর নিরাপদ থাকবে না।

বক্তারা আরও বলেন, দেশের শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবার ভোটের মাধ্যমে সৎ ও যোগ্য নেতৃত্বকে বিজয়ী করতে হবে। উপস্থিত জনতার উদ্দেশে তারা আহ্বান জানান—ইনশাআল্লাহ বিজয়ের মধ্য দিয়েই পরিবর্তনের সূচনা হবে।
পথসভা শেষে নেতাকর্মীরা শাপলা কলি প্রতীকের পক্ষে গণসংযোগ চালান।