সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হওয়া উচিত পড়াশোনাকেন্দ্রিক: মামুনুল হক 6 Reasons Ontario’s Fair-Play Casinos Prefer Interac Casino Payments Over Cards বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

বন্দরে ৬ ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৪৩ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জের বন্দরে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের দায়ে ছয়টি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জের উদ্যোগে এবং পুলিশ প্রশাসনের সহায়তায় উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় বিভিন্ন ফার্মেসিতে ঔষধ সংরক্ষণ, বিক্রয় ও ব্যবস্থাপনায় নানা অনিয়ম পাওয়া যায়। এ কারণে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারা লঙ্ঘনের অভিযোগে ছয়টি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা মো. কবির হোসেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনগণের নিরাপদ ও মানসম্মত ঔষধপ্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ বিক্রির বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর