পটুয়াখালীর বাউফলকে একটি নিরাপদ ও শান্তিময় জনপদে গড়ে তুলতে সর্বস্তরের মানুষের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাউফলের মাটি ও মানুষের খাদেম হিসেবে পরিচিত ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক বিবৃতিতে তিনি বলেন, “আমাদের প্রিয় জন্মভূমি বাউফলকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হলে এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার। আমরা সবাই একসাথে কাজ করলে অবশ্যই ইতিবাচক পরিবর্তন সম্ভব।”

তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে এবং পাড়া-মহল্লাভিত্তিকভাবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় বন্ধে সামাজিকভাবে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
ড. মাসুদ জোর দিয়ে বলেন, ওয়ার্ডভিত্তিক প্রতিরোধ কমিটির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে সম্পৃক্ত করা এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করাই হতে পারে একটি শান্তিপূর্ণ বাউফল গড়ার কার্যকর পথ।

তিনি বাউফলের সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও যুবসমাজকে এ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।