শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

বাজিতপুরের সাবেক মেয়র আনোয়ার এর বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছিল বাজিতপুর সদ্য সাবেক পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে। বড় ভাই সাবেক এমপি আফজাল হোসেনের ছত্র ছায়ায় নানাবিধ দুর্নীতি করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনের ছোট ভাই ও বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুদকের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক জাবেদ হোসেন সজল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জেলা কার্যালয়ের উপপরিচালক সালাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন চলতি বছরের ১৬ জানুয়ারি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ কোটি ৬৪ লাখ ৪২ হাজার ৪৮৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। অন্যদিকে দুদকের অনুসন্ধানে তার আয় ও ব্যয় হিসাব করে ২ কোটি ২৭ লাখ ৯৬ হাজার ৩৫০ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে। যার কোনো বৈধ উৎস দেখাতে ব্যর্থ হয়েছে আনোয়ার। সব মিলিয়ে ৫ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৮৩৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারা ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর