বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কিশোরগঞ্জে র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১২৭ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) সকালে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কিশোরগঞ্জের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

“শিশুশ্রম না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রম সংশ্লিষ্ট প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা শিশুশ্রম নির্মূল, শিশুদের শিক্ষা ও নিরাপদ শৈশব নিশ্চিতকরণ এবং শোভন কর্মপরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সরকার, নিয়োগকর্তা, অভিভাবক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আয়োজকরা জানান, শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের অধিকার সুরক্ষায় এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর