রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জে জেলা জাসাসের ৩য় মিলন মেলা-২০২৬: নেতাকর্মীদের মিলনমেলায় প্রাণচাঞ্চল্য ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি নকলায় ঐতিহ্যবাহী ইছালে ছওয়াব উপলক্ষে ৬৩তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত অটো গাড়িসহ ২ দিন ধরে নিখোঁজ পাভেল মিয়া, তার ফিরে আসার অপেক্ষায় পরিবার!! কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের কিশোরগঞ্জে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। তেহরানে পাকিস্তান–ইরান উচ্চপর্যায়ের বৈঠক শুরু “শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি আমানত”—আবেগঘন পরিবেশে আতাউর রহমানের বিদায়

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের মিঠামইনে মাদকের বিরুদ্ধে চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাতে মিঠামইন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং মিঠামইন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মিঠামইন বাজারে বিশেষ অভিযান চালায় পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সাব্বির। তাঁর সঙ্গে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। অভিযানটি মিঠামইন সদর ইউনিয়নের মিঠামইন বাজারের পাঁচফোড়ন রেস্টুরেন্টের সামনে পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর