সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক গণরায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

মুরাদনগরে ধনীরামপুর বাজারে জমজমাট গরুর হাট।

  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

মুরাদনগরে ধনীরামপুর বাজারে জমজমাট গরুর হাট, ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত চারদিক
কুমিল্লা প্রতিনিধি: অনিক হাসান
মুরাদনগর (কুমিল্লা), ৪ জুন:
কুরবানির ঈদকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধনীরামপুর বাজারে বসেছে বিশাল গরুর হাট। বুধবার সকাল থেকেই হাটজুড়ে দেখা গেছে ব্যাপক ক্রেতা-বিক্রেতার ভিড়। হাটে রয়েছে দেশি-বিদেশি নানা জাতের গরু, যার মধ্যে অনেক গরুই বিশাল আকৃতির এবং চোখে পড়ার মতো।

ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থান থেকে গরু এনে এখানে বিক্রির জন্য তোলা হয়েছে। কিছু গরু ১৫-২০ মনের বেশি ওজনেরও রয়েছে। ক্রেতারাও তাদের সাধ্য অনুযায়ী ভালো মানের গরু খুঁজে নিচ্ছেন।

স্থানীয় একজন গরু ব্যবসায়ী বলেন, “ধনীরামপুর বাজারের হাটে এবার আগের চেয়ে অনেক বড় আকারের গরু এসেছে। দাম কিছুটা বেশি হলেও গরুর স্বাস্থ্য ভালো এবং বাজারে নিরাপত্তা ব্যবস্থাও ভালো।”

হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে আছেন। ক্রেতাদের যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধনীরামপুর গরুর হাট এখন শুধু একটি পশুর হাট নয়, এটি ঈদের আগে মুরাদনগরের মানুষের মিলনমেলাও হয়ে উঠেছে।


অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর