শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও অনতিবিলম্বে নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কিশোরগঞ্জ জেলা শাখা।
আজ কিশোরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাবেক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাহমুদ হাসান। তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন স্থগিত রেখে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। অবিলম্বে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ শাকসু নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি

তিনি জোর দাবি জানান।
এ সময় ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, শাকসু শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। নির্বাচন নিয়ে টালবাহানা চলতে থাকলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।