রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

শোলাকিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহার ১৯৮ তম জামাত সকাল ৯টায় ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহার ১৯৮ তম জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

সোমবার (১৯ মে) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদের জামাতকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান।

তিন আরও বলেন, ঈদুল আজহার এই জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। থাকবে চার স্তুরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিবারের মতো এবারও শোলাকিয়া এক্সপ্রেস নামে ২ টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। থাকবে বোম ডিস্পোজাল ইউনিট, শুভেচ্ছা জানিয়ে ব্যক্তিগত গেইট তোরণ নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে শর্টগানের ছয়টি ফাঁকা গুলি ছোঁড়া হবে। তিনটি জামাত শুরুর পাঁচমিনিট আগে, দুইটি তিন মিনিট আগে এবং জামাত শুরুর ১ মিনিট আগে একটি গুলি ছোঁড়া হবে। এছাড়াও পুরো ঈদগাহ মাঠ থাকবে সিসি ক্যামেরার আওতায়। ড্রোন ও ভিডিও ক্যামেরা দিয়ে গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও র‌্যাবের জন্য অস্থায়ীভাবে তৈরি করা হবে ওয়াচ টাওয়ার, প্রস্তুত থাকবে বহুসংখ্যক স্বেচ্ছাসেবক এবং মেডিক্যাল টিম।

প্রস্তুতি সভায় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল ইসলাম তালুকদার, ইমরানুল ইসলাম, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোস্তাফিজ, এন এস আইয়ের সহকারী মো: আলী আকবর হোসেন তামিম, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: আমিরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর রমজান আলী, জেলা বিএনপির সহ সভাপতি রুহুল হোসাইন, শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, জেলা বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেনসহ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর