বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

সংসদে ডা. শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ বার দেখা হয়েছে

আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার জাতীয় সংসদ ভবন-এ ডা. শফিকুর রহমান—সম্মানিত আমীরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎগুলো আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলগুলো নিজ নিজ সরকারের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাঁর নেতৃত্বে ঐতিহাসিক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

যেসব মান্যবর প্রতিনিধি সাক্ষাৎ করেন, তাঁদের মধ্যে ছিলেন—

  • Tshering Tobgay (ভুটানের প্রধানমন্ত্রী)

  • Seema Malhotra (যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী)

  • Vikram Misri (ভারতের পররাষ্ট্র সচিব)

  • Ahmet Beris Ekinci (তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী)

  • Ahsan Iqbal (পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী)

  • Bala Nanda Sharma (নেপালের পররাষ্ট্রমন্ত্রী)

সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র কেন্দ্রীয় নায়েবে আমীর ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর