শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

সড়ক দুর্ঘটনায় খাগশ্রী আলিম মাদ্রাসার উপাধ্যক্ষসহ ৫ জন আহত

  • আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে

আজ কিশোরগঞ্জ থেকে বালিখলা যাওয়ার পথে করিমগঞ্জ সরকারি কলেজের পাশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের (হোন্ডা) সঙ্গে একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খাগশ্রী আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব মোঃ হারুন স্যারসহ মোট পাঁচজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে অন্য এক শিক্ষিকা ও বিভিন্ন প্রতিষ্ঠানের আরও কয়েকজন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোটি করিমগঞ্জ কলেজের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটি হোন্ডা বিপরীত দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

আহত উপাধ্যক্ষ মোঃ হারুন স্যারের বাম হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।

এদিকে, ইমদাদুল হক ভাইসহ অটোর আরও কয়েকজন যাত্রী অল্পতেই রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর