মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কিশোরগঞ্জে র‍্যালি অনুষ্ঠিত সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কণ্ঠশিল্পী মুজিব পরদেশীর হাত থেকে “গুণীশিল্পী সম্মাননা” পেলেন বাউল ছালমা বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত সুরক্ষা ও রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের আহ্বান কিশোরগঞ্জে পল্লী জীবিকায়ন প্রকল্পের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ছয় মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত সীতাকুণ্ডে

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

নিউজ নগর| আবুল বশার

বাংলা ভাষার শুদ্ধ চর্চা, শুদ্ধ বানান ও প্রমিত উচ্চারণের গুরুত্ব তুলে ধরতে চট্টগ্রামের সীতাকুণ্ড-এ অনুষ্ঠিত হয়েছে ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ কর্মশালা-২০২৬। শনিবার (২৭ জুন) সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন, সীতাকুণ্ডের আয়োজনে এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানীড়ের পরিকল্পনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বড়ুয়া। মূল আলোচক ছিলেন বাংলা ভাষার শুদ্ধ বানান ও প্রমিত উচ্চারণ আন্দোলনের অন্যতম সংগঠক এবং ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বড়ুয়া বলেন, “ভাষা একটি জাতির আত্মপরিচয়ের প্রধান ভিত্তি। বাংলা ভাষার শুদ্ধ বানান ও প্রমিত উচ্চারণ রক্ষা করা শুধু শিক্ষাবিদদের নয়, আমাদের সবার দায়িত্ব। প্রযুক্তিনির্ভর এই যুগে ভাষার বিকৃতি রোধ করে নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা পৌঁছে দিতে হবে। ভাষার প্রতি মমত্ববোধ ও চর্চা যত বাড়বে, ততই সমৃদ্ধ হবে আমাদের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য।”
মূল আলোচনায় অধ্যাপক মো. লুৎফুর রহমান বাংলা ভাষার ইতিহাস, বানানরীতি, উচ্চারণের বিভিন্ন দিক এবং ভাষার শুদ্ধ ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বাংলা ভাষা আমাদের আত্মার ভাষা, মায়ের ভাষা। এ ভাষার মর্যাদা রক্ষায় প্রত্যেককে সচেতন হতে হবে। শুদ্ধ বাংলা চর্চার এই আন্দোলন কোনো ব্যক্তির নয়, এটি সমগ্র জাতির আন্দোলন। আমরা চাই আগামী প্রজন্ম একটি সুন্দর, বিশুদ্ধ ও সমৃদ্ধ বাংলা ভাষার উত্তরাধিকার লাভ করুক।”
কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা বাংলা ভাষার শুদ্ধ বানান ও প্রমিত উচ্চারণ চর্চাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভাষার শুদ্ধ ব্যবহার ও চর্চা বিস্তারে সকলের প্রতি আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর