সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য রমাদান উপলক্ষে আমপারা মুখস্থ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে দিঘীরপাড় সাহাপুরে জুলাই শহীদ কুদ্দুস মিয়ার পরিবারের পাশে দাঁড়াল জামায়াতে ইসলামী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জে জেলা জাসাসের ৩য় মিলন মেলা-২০২৬: নেতাকর্মীদের মিলনমেলায় প্রাণচাঞ্চল্য ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি নকলায় ঐতিহ্যবাহী ইছালে ছওয়াব উপলক্ষে ৬৩তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত অটো গাড়িসহ ২ দিন ধরে নিখোঁজ পাভেল মিয়া, তার ফিরে আসার অপেক্ষায় পরিবার!! কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের

হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ-

২০ এপ্রিল ২০২৬
কিশোরগঞ্জে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের মাঝে হস্তান্তর করেছে জেলা পুলিশ। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় জেলা পুলিশ কিশোরগঞ্জের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। তিনি জানান, গত এক মাসে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এবং দেশের বিভিন্ন স্থান থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় ৫০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, “সাধারণ মানুষের কষ্টার্জিত সম্পদ রক্ষা করা পুলিশের দায়িত্ব। হারানো বা চুরি হওয়া মোবাইল উদ্ধারে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি এ সফল অভিযানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান। বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এর নেতৃত্বে পরিচালিত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, হারানো মোবাইল ফিরে পাবেন—এমন আশা তারা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পুলিশের আন্তরিক প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদারসহ জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং উদ্ধার হওয়া মোবাইলের মালিকরা।
অনুষ্ঠান শেষে মোবাইল ফোনগুলো যথাযথ যাচাই-বাছাই শেষে মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এ ধরনের উদ্যোগ জনমনে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর