শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

মুরাদনগরে ফসলি জমি ধ্বংসকারী ড্রেজার অভিযানে জরিমানা ও মালামাল জব্দ।

  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৩ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: অনিক হাসান

আজ ২৮ জুন ২০২৫, শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত মুরাদনগর উপজেলার দারোরা ও ধামঘর ইউনিয়নে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। কৃষি জমি অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বিনষ্ট করার অপরাধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মুরাদনগর থানার পুলিশ বাহিনী সার্বিক সহায়তা প্রদান করে।

অভিযানের বিস্তারিত:

১. দারোরা ইউনিয়নের কেমতলী গ্রাম
এলাকায় অবৈধভাবে ফসলি জমি কেটে বালু উত্তোলনের অভিযোগে ০২টি পুরাতন ড্রেজার মেশিন ও প্রায় ৯০০ ফুট পুরাতন পাইপ বিনষ্ট করা হয়।

২. ধামঘর ইউনিয়নের লক্ষীপুর গ্রাম
এখানে ০২টি পুরাতন ড্রেজার মেশিন এবং ৬০০ ফুট পুরাতন পাইপ ধ্বংস করা হয়। এ সময় মোঃ সাত্তার নামের একজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫ ধারা অনুযায়ী ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

৩. দারোরা বাজারে ব্যাকারি অভিযানে জরিমানা
একটি বেকারিতে খাদ্যপণ্যের প্যাকেটে মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ব্যবসায়ীকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার উদ্দেশ্য:

কৃষি জমি রক্ষা ও জনস্বার্থে অবৈধ ড্রেজিং বন্ধ করা এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করাই এ মোবাইল কোর্ট অভিযানের মূল লক্ষ্য।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর