বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

মুরাদনগরে গণপিটুনিতে নিহত ৩ জন: চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ২

  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: অনিক হাসান


কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে গণপিটুনিতে নারীসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লালসহ ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে শুক্রবার (৪ জুলাই) রাতে বাঙ্গরা বাজার থানায় মামলাটি দায়ের করেন। মামলায় স্থানীয় প্রভাবশালীসহ বহু ব্যক্তির বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এদিকে, ঘটনার পর সেনাবাহিনী অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে উপজেলার আকবপুর এলাকা থেকে দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)। বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান।

তিনি জানান, “এ ঘটনায় আমরা জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। তদন্ত চলছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে কড়ইবাড়ি এলাকায় তিনজনকে সন্দেহভাজন মাদক কারবারি হিসেবে পিটিয়ে হত্যা করে স্থানীয় জনতা। নিহতরা হলেন রুবি আক্তার (৪৮), তার ছেলে হৃদয় (২০) ও মেয়ে অন্বেষা (১৪)।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর