বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

শেরপুরে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

শেরপুর জেলা (প্রতিনিধি)

২০১৮ সালের বিএনপির জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শেরপুর জেলাকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে। জেলার মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিন।”

রবিবার (৬ জুলাই) দুপুরে শেরপুর শহরের নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “শেরপুরের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য প্রয়োজন একটি গণতান্ত্রিক সরকার। বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে যাবে এবং শেরপুরবাসী উন্নয়নের সুফল ভোগ করবে। আমি শেরপুরবাসীর সেবক হয়ে কাজ করতে চাই।”

মতবিনিময় সভায় শেরপুর জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, “জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে দায়ের হওয়া তিনটি হত্যা মামলায় চার্জশীট প্রদান করা হলেও প্রকৃত অপরাধীদের বাদ দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া কেউ বাদ পড়লে, তা জেলা বিএনপি কিছুতেই মেনে নেবে না।”

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী। তিনি অভিযোগ করে বলেন, “সরকারি দপ্তরে এখনো ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা সক্রিয়। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। মনোনীত কিছু ব্যক্তির মাধ্যমে প্রশাসনিক কাজ চলছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, জাফর আলী, হাসানুর রেজা জিয়া, এসএম শহিদুল ইসলাম, রমজান আলী, রেজাউল করিম রুমি, জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সফিউল আলম চাঁন, জেলা কৃষক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম গোল্ডেন, উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, সদস্য সচিব আওয়াল সরকারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর