রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে পিকআপভর্তি ২৬০ বোতল বিদেশি মদ উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩৩ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পশ্চিম চাঁদগাও এলাকা থেকে একটি পিকআপভর্তি ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭২ হাজার টাকা।

১১ জুলাই ২০২৫ ইং তারিখ সকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন—শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি পিকআপে করে বিদেশি মদ ঢাকায় পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি দল সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালায়। অভিযানে নালিতাবাড়ী থানাধীন পশ্চিম চাঁদগাও এলাকার তিনানি-নন্নি গ্রামের পাকা রাস্তার পাশে র‌্যাব সদস্যরা অবস্থান নেন।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ অজ্ঞাতনামা মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাবের টহল গাড়ি তাদের ধাওয়া করে এবং প্রায় ১০-১২ মিনিট পর পশ্চিম চাঁদগাও গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের ভূসি দোকানের সামনে পিকআপটি ফেলে মাদক কারবারিরা পালিয়ে যায়।

পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে পিকআপটি তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক এবং ব্যবহৃত পিকআপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং পলাতকদের গ্রেফতারে চেষ্টা চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর