রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নালিতাবাড়ীতে ১৭৫ হতদরিদ্র পরিবারের মাঝে গরু-ছাগল ও হাঁস-মুরগি বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে

তামিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে পারি ডেভলপমেন্ট ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত “পারি নিরাপদ (এগ্রিকালচার ও লাইভলিহুড)” প্রকল্পের আওতায় ১৭৫ জন হতদরিদ্র মানুষের মাঝে গরু-ছাগল ও হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে।

গত ১৬ জুলাই বুধবার উপজেলার রামচন্দ্রকুড়া ও যোগানিয়া ইউনিয়নের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে এসব উপকরণ বিতরণ করা হয় উপজেলা নিরাপদ প্রকল্প কার্যালয় প্রাঙ্গণে।

২১ জুলাই সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন প্রকল্পের এগ্রিকালচার অ্যান্ড লাইভলিহুড অফিসার আলী আকবর।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পের অংশ হিসেবে ১৭৫ উপকারভোগীকে গরু-ছাগল ও হাঁস-মুরগি পালন বিষয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে ১০ জনকে গরু, ২৫ জনকে ছাগল, ৩০ জনকে হাঁস এবং ১১০ জনকে মুরগি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার কমল পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হোসেন সাগর, বিনা উপকেন্দ্রের খামার ব্যবস্থাপক শফিকুজ্জামান সোয়েবসহ আরও অনেকে।

গরু-ছাগল ও হাঁস-মুরগি পেয়ে খুশি উপকারভোগীরা পারি ডেভলপমেন্ট ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ট্রাস্টের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর