বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ী সীমান্তে আবারও পুশইন,বাংলাদেশের ২১ রোহিঙ্গাকে

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে রোহিঙ্গা পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে কিলাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা নারী-পুরুষ ও শিশু সহ ২১জন রোহিঙ্গাকে সীমান্তের ১১১৬ নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবি সূত্রে জানা গেছে, পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ৫ জন নারী এবং ১১ জন শিশু ও কিশোর রয়েছে। আটককৃতরা ৬ টি পরিবারের সদস্য বলেন জানান। তাদেরকে সীমান্তবর্তী হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের আওতাধীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তার জন্য রাখা হয়েছে।

২০১৭ সালে উখিয়া থেকে পালিয়ে ভারতে যাত্রা
বিজিবির প্রাথমিক তদন্তে জানা যায়, এসব রোহিঙ্গা ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার সময় কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়। পরে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে জম্মু-কাশ্মীর অঞ্চলে গিয়ে হোটেল ও বাসাবাড়িতে শ্রমিক হিসেবে কাজ শুরু করে।

প্রায় এক মাস আগে ভারতীয় পুলিশের এক অভিযানে অবৈধ অভিবাসী হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তারা রোহিঙ্গা বলে পরিচয় দিলে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে, এবং বিএসএফ রাতের আঁধারে বাংলাদেশে পুশইন করে দেয়।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন, এর আগে চলতি মাসের ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে ১০ জন নারী-পুরুষ ও শিশুকে একইভাবে বাংলাদেশে পুশইন করেছিল বিএসএফ।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আবারও ২১জনকে বাংলাদেশে রোহিঙ্গাকে পুশইন করেন ভারতীয় বিএসএফ । আটকারি ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তাদের পরিচয় নিশ্চিত করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর