বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, একজন পলাতক

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪৫ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় আরও একজন মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার গোজাকুড়া ও বাদলাকুড়া মানিকচাঁদ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী থানা পুলিশ।

নালিতাবাড়ী থানা সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে এসআই রাসেল রেহান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল গোজাকুড়া এলাকায় অভিযান চালিয়ে ১২০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি—মো. শফিকুল ইসলাম (৪৫) ও মো. আব্দুছ সামাদ (৩৯) কে আটক করে। অভিযানের সময় শফিকুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৩৮) গাঁজার একটি পুঁটলি নিয়ে পালিয়ে যায়।

পরে রাত সাড়ে ১১টার দিকে এসআই (নিঃ) মো. নুরুল আমিনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল বাদলাকুড়া মানিকচাঁদ পাড়া কাঁচা রাস্তার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারি জহুর আলী (৩২) কে আটক করে। এ সময় তার পরিহিত লুঙ্গির ভেতর থেকে ২৩ পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬ হাজার ৯০০ টাকা। অভিযানের সময় সাহাজুল মিয়া নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং আশপাশের এলাকায় গাঁজা ও ইয়াবা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর