শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

নালিতাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা: বিচারের দাবি পরিবারের

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৭ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর নির্যাতনের শিকার হয়ে এক সন্তানের জননী অন্তরা আক্তার সাথী (২৪) বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার ফুলপুর গ্রামে।

এ ঘটনায় নিহত অন্তরার বাবা আব্দুল হাই বাদী হয়ে থানায় মামলা করলে শুক্রবার (১ আগস্ট) পুলিশ অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার গলদাপাড়া গ্রামের সিএনজি চালক আব্দুল হাইয়ের মেয়ে অন্তরার সঙ্গে প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের সূত্রে বিয়ে হয় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ফুলপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলমগীর হোসেনের। তাদের সংসারে একটি ছেলেসন্তান রয়েছে।

বিয়ের পর থেকেই অন্তরা নিরবচ্ছিন্ন দাম্পত্য কলহ ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। মেয়ের সুখের জন্য শ্বশুরবাড়িতে একটি সিএনজি কিনে দেওয়া হলেও আলমগীর তা চালানো বন্ধ করে দিয়ে হেলপার হিসেবে কাজ শুরু করেন এবং নিয়মিত গাঁজা সেবন করতেন।

বুধবার রাতে আলমগীর স্ত্রী অন্তরার কাছে ২০ হাজার টাকা দাবী করেন এবং তা দিতে না পারায় তাকে বেধড়ক মারধর করেন। পরদিন বৃহস্পতিবার সকালে আবারও ঝগড়া শুরু হলে বেলা ১১টার দিকে অন্তরা বিষপান করেন।

ঘটনার পর আলমগীর নিজেই শ্বাশুড়িকে ফোন করে বিষপানের কথা জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে বিকেলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় অন্তরার বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আলমগীরসহ ৩ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৩/৩১-০৭-২৫।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, প্রধান আসামি আলমগীরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এ ঘটনা আবারও মাদকাসক্তি ও পারিবারিক সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। এক নারী তাঁর স্বপ্ন, সন্তান ও জীবন সবকিছু হারিয়েছেন সহিংসতার শিকার হয়ে। এমন ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে এ ধরনের অপরাধ বাড়তেই থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর