রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক গণরায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস

নালিতাবাড়ীতে যৌথ অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক।

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪২ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় যৌথ অভিযানে ইয়াবা বিক্রির সময় এক যুবককে আটক করেছে ৫৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (৫৮ ইবি) এর সদস্যরা। শুক্রবার (২ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটে উপজেলার ফকিরপাড়া গ্রামের একটি খোলা মাঠ থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ ইবি ইউনিটের অধিনায়ক বিএ-১১১৫২ লেফটেন্যান্ট রুবাই আহমেদ রাইয়্যান এর নেতৃত্বে এবং ১৯ এফআইইউ এফএস এর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

আটক কারি যুবক মো. আবু সাঈদ (২৬), পিতা আজহার আলী, নালিতাবাড়ী থানার ফকির পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন ।অভিযানে তার কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২০০ টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

আটকের পর রাত ১০টা ৪৫ মিনিটে অভিযুক্তকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ সময় থানায় দায়িত্বে ছিলেন এসআই রফিকুল ইসলাম।

এ বিষয়ে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর