রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক গণরায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস

৩৬ জুলাই উপলক্ষে ছাত্রশিবিরের ব্যতিক্রমধর্মী ‘ফতেহ গণভবন সাইকেল র‌্যালি’

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে

৩৬ জুলাই উপলক্ষে ছাত্রশিবিরের ব্যতিক্রমধর্মী ‘ফতেহ গণভবন সাইকেল র‌্যালি’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গণভবন পর্যন্ত ‘ফতেহ গণভবন সাইকেল র‌্যালি’ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের স্মারক বার্ষিকী এবং ‘গণভবন বিজয় দিবস’ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) ভোর ৬টায় এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।

র‌্যালিটি টিএসসি চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণভবন গিয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫০০ শিক্ষার্থী অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় ও ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড এবং শান্তিপূর্ণ স্লোগান—যার মধ্য দিয়ে তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

শিবিরের পক্ষ থেকে প্রতিটি অংশগ্রহণকারীকে একটি করে টি-শার্ট দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, দফতর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

র‌্যালির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম লিখেছেন— ‘ফতহে গণভবনের শুভেচ্ছা।’

আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে তারা বর্তমান প্রজন্মকে গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করতে চান এবং ‘গণঅভ্যুত্থান ও গণজাগরণ’-এর বার্তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চান। তাদের ভাষায়, “৩৬ জুলাই প্রতীকী একটি দিন—যা গণমানুষের শক্তি, ঐক্য ও অধিকারের প্রতিফলন। এই দিনে আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক মূল্যবোধ ও অধিকারের কথা স্মরণ করিয়ে দিতে চাই।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর