শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

মাননীয় ধর্ম উপদেষ্টা কিশোরগঞ্জ আসেন। সাক্ষাৎ করেন জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪৭ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:মোশফিকুর রহমান আওলাদ

১০/০৮/২০২৫ – কিশোরগঞ্জ সফররত মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে সার্কিট হাউজে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত আমীর ও কেন্দ্রীয় মজলিশে শ্যূরা সদস্য অধ্যাপক মোঃ রমজান আলী ।

সাক্ষাতের সময় উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব সাদেক আহমদ, ওয়াকফ প্রশাসক বাংলাদেশ, জেলা প্রশাসক ফৌজিয়া খান ( যুগ্ম সচিব ), পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ও আল জামেয়া ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শিব্বির আহমদ রশিদ উপস্থিত ছিলেন ।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও হয়বতনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক , জেলা অফিস সেক্রেটারি মাওলানা ও নাগুয়া আয়শা আহাদ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা সানাউল্লাহ ও নুরুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসার সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম ফরহাদ ।
সাক্ষাৎকালে জেলা আমীর ধর্ম মন্ত্রনালয়ের অধীনে কিশোরগঞ্জ জেলায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে আলোচনা করেন । অধ্যাপক মোঃ রমজান আলী কিশোরগঞ্জ সফর করায় মাননীয় উপদেষ্টাকে জেলাবাসী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর